সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম।

সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গঙ্গানগর গ্রামে রোববার সকালে বাড়ীর সীমানা নিয়ে বিরোধে হামলা চালিয়ে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামে রাজু আহাম্মেদের পরিবারের সঙ্গে প্রতিবেশী মজিবুর রহমানের পরিবারের দীর্ঘ দিন ধরে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সিদ্দিক মিয়ার নেতৃত্বে মজিবুর, হাসান, এরশাদ, মোশারফ, জিয়াউর, সেলিম মিয়া সহ ১০/১৫ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে রাজু আহাম্মেদের বাড়িতে হামলা চালিয়ে দুই ভাই সাজু মিয়া, জুম্মান ও তার মা রিনা বেগমকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রাজু আহাম্মেদ বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

রাজু আহাম্মেদ জানান, বাড়ীর সীমানা নিয়ে বিরোধে সিদ্দিক ও মজিবুরের লোকজন আমার দুই ভাই ও মাকে কুপিয়ে জখম করেছে। অপর দিকে মজিবুর রহমান জানান, তারাই প্রথমে আমাদের উপর হামলার চেষ্টা চালায়।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

খুঁজুন