সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক সৌদি আরব চলছে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরব চলছে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে আজ। বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় ২৯ দিনেই শেষ হয়েছে এবারের রমজান। শনিবার (২১ এপ্রিল) ভোরে কাবা প্রাঙ্গণে ঈদের জামাতে লাখ লাখ মুসল্লি অংশ নেন।

কাবা প্রাঙ্গণে ঈদের নামাজে ইমামতি করেন শেখ সালেহ আল হুমাইদ। কাবা প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের রাস্তাও মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। খবর হারামাইন শরিফাইনের

এর আগে মক্কার গ্র্যান্ড মসজিদে ২৮ রমজানের রাতে একসাথে ২.৫ মিলিয়নের বেশি লোক খতমে কোরআন নামাজে অংশগ্রহণ করেছে। এর মধ্যে ওমরাহ পালনকারী ও দর্শনার্থীরাও উপস্তিত ছিলেন।

সৌদির দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি প্রধান শেখ আবদুরহমান আল-সুদাইস এই নামাজের নেতৃত্ব দেন। খতমে কোরআনের অর্থ হলো তারাবির নামাজে কোরআন খতম দেয়া।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, আগামী ২১ এপ্রিল শুক্রবার থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ছুটি চার দিন থাকবে এবং ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে অফিস শুরু শুরু হবে।

অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করবে। কারণ, এসব দেশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

খুঁজুন