সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। রোববার(২৮ জুন) দেশটির পূর্ব উপকূলীয় শহর রাস তানুরায় এ ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির পশ্চিমে অবস্থিত রাস তানুরায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এর আগে শুক্রবার প্রায় চার মাস বন্ধ থাকার পর উপসাগরীয় অঞ্চলে অবস্থিত রাস তানুরা টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল রপ্তানি শুরু করে আরামকো।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির অন্তর্বর্তী চুক্তির আগে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো উৎপাদন ও রপ্তানি বাড়িয়ে দেওয়ায় দ্রুত জ্বালানি চালান পাঠানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরবও।

খুঁজুন