রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
ধর্ম সৌদি আরবে পৌঁছেছেন ১৫ লাখের বেশি হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ১৫ লাখের বেশি হজযাত্রী



বিডি টুডে রিপোর্ট:


চলতি বছর এ পর্যন্ত ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। 


গত মঙ্গলবার (১১ জুন) সৌদির পাসপোর্ট অধিদপ্তর এ তথ্য জানায়। খবর আল অ্যারাবিয়ার।


অধিদপ্তরের তথ্যমতে, সোমবার (১০ জুন) পর্যন্ত আকাশ, স্থল ও সমুদ্র বন্দর দিয়ে সৌদি আরবে আসা হজযাত্রীর সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ২৯৫ জনে পৌঁছেছে।


এ বছর ১৪ লাখ ৮৩ হাজার ৩১২ জন হজযাত্রী বিভিন্ন ফ্লাইটে, ৫৯ হাজার ২৭৩ জন হজযাত্রী স্থলবন্দর দিয়ে এবং ৪ হাজার ৭১০ জন হজযাত্রী সমুদ্রবন্দর দিয়ে সৌদি আরবে পৌঁছেছেন।


সৌদি পাসপোর্ট অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের প্রবেশ প্রক্রিয়া সহজতর করার জন্য সর্বশেষ প্রযুক্তিগত সহায়তাসহ সব ধরনের ক্ষমতা ব্যবহার করা হচ্ছে।


গত বছর হজ করতে ১৫০টিরও বেশি দেশ থেকে ১৮ লাখের বেশি মানুষ সৌদি আরবে জড়ো হন। এবার তা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।



হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। সক্ষম যেকোনো মুসলমানের ওপর অন্তত একবার হলেও হজ করা ফরজ। এ বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১৪ জুন)।


সৌদি কর্তৃপক্ষ বলেছে, এবারের হজ মৌসুমে উচ্চ তাপমাত্রা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হজযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে কিছু নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

হ

খুঁজুন