সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক সৌদিতে এক বছরে সাড়ে তিন লাখ বিবাহবিচ্ছেদ

সৌদিতে এক বছরে সাড়ে তিন লাখ বিবাহবিচ্ছেদ

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের ঘটনা। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এ সংখ্যা বেশ উদ্বেগের। তবে বিবাহবিচ্ছেদের মতো নেতিবাচক সামাজিক ব্যাধি থেকে বাদ যায়নি মুসলিমপ্রধান দেশ সৌদি আরবও। খবর গালফ নিউজের।

সম্প্রতি সৌদির সরকারি পরিসংখ্যান সংস্থার প্রকাশিত ‘নারী প্রতিবেদন-২০২২’ থেকে জানা গেছে, গত বছর দেশটিতে সাড়ে তিন লাখের বেশি নারীর ডিভোর্স হয়েছে।

এরমধ্যে বিবাহবিচ্ছেদ সবচেয়ে বেশি দেখা গেছে ৩০ থেকে ৩৪ বছরের নারীদের মধ্যে। এই বয়সি ৫৩ হাজার নারীর গত বছর সংসার জীবনের ইতি ঘটেছে। এদিক দিয়ে দ্বিতীয় স্থানে আছেন ৩৫ থেকে ৩৯ বছরের নারীরা। গত বছর এ বয়সি ৫৩ হাজার নারী স্বামীর সংসার ছেড়েছিলেন। এ ছাড়া গত বছর বিধবা বা স্বামীহারা হয়েছেন ২ লাখ ৩ হাজার ৪৬৯ জন নারী।

বিভিন্ন জরিপ, রেজিস্টারের তথ্য এবং ২০২২ সালের আদমশুমারির তথ্য গবেষণা করে এসব তথ্য পাওয়া গেছে। এ পরিসংখ্যানের মাধ্যমে সমাজের বিভিন্ন খাত যেমন শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে নারীদের অবস্থান সম্পর্কে জানা গেছে।

এ ছাড়া এ পরিসংখ্যানে বেরিয়ে এসেছে বর্তমানে সৌদিতে ১৫-১৯ এবং ২০-২৪ বছরের মেয়েদের সংখ্যা বেশি। বর্তমানে দেশটিতে ১৫ থেকে ১৯ বছর বয়সি কিশোরী রয়েছে ৯ লাখ ১৬ হাজার ৪৩৯ জন। আর ২০ থেকে ২৪ বছরের মেয়ে রয়েছে ৮ লাখ ৫০ হাজার ৭৮০ জন।

পরিসংখ্যানে আরো জানা গেছে, সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা বেড়েছে। দেশটিতে বেকার নারীর সংখ্যা অনেক কমেছে। এ ছাড়া অর্থনেতিক ক্ষেত্রে ও শেয়ারবাজারেও তাদের অবদান বেড়েছে।

খুঁজুন