সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক সৌদিতে পাকিস্তানের সাড়ে পাঁচ হাজার ভিক্ষুক আটক

সৌদিতে পাকিস্তানের সাড়ে পাঁচ হাজার ভিক্ষুক আটক

দেশ সৌদি আরবে সাড়ে ৫ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে আটক করা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সোমবার(২২ জুন) পাকিস্তানের পার্লামেন্টে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

পার্লামেন্টে অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক এক আলোচনা সভায় তালাল চৌধুরী বলেন, ‘আমাদের বন্ধুরাষ্ট্র সৌদি আরব যখন ৫ হাজার ৫০০ ভিক্ষুককে ধরে আমাদের বলে, তাদের আপনারা পাঠিয়েছেন, তখন আমাদের কী করার থাকে? একইভাবে সংযুক্ত আরব আমিরাত যখন এই ভিক্ষুকদের নিয়ে আমাদের কাছে প্রশ্ন তোলে, তখন আমরা কী জবাব দেব?’

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লাখ লাখ পাকিস্তানি প্রবাসী কর্মরত আছেন, যাঁরা দেশের রেমিট্যান্সের অন্যতম প্রধান উৎস। কিন্তু সেখানে সংগঠিত ভিক্ষাবৃত্তি সিন্ডিকেট এবং অবৈধ অভিবাসন নেটওয়ার্কের সক্রিয়তা পাকিস্তানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে এবং এর ফলে আঞ্চলিক অংশীদারদের কাছ থেকে দেশটিকে তীব্র খোঁটার মুখোমুখি হতে হচ্ছে।

নিরাপত্তা ও আন্তর্জাতিক সংকটের আলোচনার মধ্যে দেশের নাগরিকত্ব ব্যবস্থার পরিধি বাড়ানোর তথ্য জানান মন্ত্রী। তিনি জানান, বর্তমানে বিশ্বের ২৩টি দেশের সঙ্গে পাকিস্তানের দ্বৈত নাগরিকত্ব চুক্তি রয়েছে। এ ছাড়া আরও পাঁচটি দেশের সঙ্গে এই ধরনের চুক্তি প্রক্রিয়াধীন।

বর্তমানে পাকিস্তান একই সঙ্গে অর্থনৈতিক চাপ, ক্রমবর্ধমান উগ্রপন্থী হামলা এবং অভিবাসন ইস্যুতে মধ্যপ্রাচ্যের বন্ধুদেশগুলোর চাপের মুখে রয়েছে।

এই দ্বিমুখী সংকট সামাল দিতেই ইসলামাবাদ তাদের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে সন্ত্রাসবাদ দমন এবং অবৈধ অভিবাসন রোধকে কেন্দ্রবিন্দুতে রাখতে বাধ্য হচ্ছে।

খুঁজুন