রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
ধর্ম সৌদিতে প্রথম হজকারীদের অগ্রাধিকার

সৌদিতে প্রথম হজকারীদের অগ্রাধিকার

সৌদি আরবের হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ জানিয়েছেন, এ বছর হজ করার জন্য হাজির সংখ্যা নির্ধারিত থাকবে না। এছাড়া হজ করার ক্ষেত্রে যে নির্দিষ্ট একটি বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সেটিও থাকবে না।

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর নিজ দেশে বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব। মানুষের সমাগম নিয়ন্ত্রণে রাখতে দেশটি হাজিদের সংখ্যা নির্ধারণ করে দেয়। অবশেষে তিন বছর পর সেসব বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে।

হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ সোমবার হজ মেলা-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেছেন, মহামারির আগে হাজির সংখ্যা যত ছিল, সেটি আগের সংখ্যায় ফিরে যাবে। 

তবে সৌদির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যেসব মানুষ এখন পর্যন্ত একবারও হজ করেননি, এবার তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এ বছর ২৬ জুন থেকে হজের মৌসুম শুরু হবে।

করোনা মহামারির আগে ২০১৯ সালে প্রায় ২৬ লাখ মানুষ পবিত্র হজ পালন করেন। কিন্তু পরের দুই বছর নির্দিষ্ট সংখ্যক মানুষ হজের সুযোগ পান। যাদের প্রায় সবাই ছিলেন সৌদিতে বসবাসকারী।

এরপর ২০২২ সালে প্রায় ১০ লাখ মানুষ হজ পালন করার সুযোগ পান। কিন্তু সে সময় বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, যাদের বয়স ১৮-৬৫ এবং পরিপূর্ণ সুস্থ শুধু তারাই হজ পালন করতে পারবেন। এছাড়া করোনার ভ্যাকসিন নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক ছিল।

খুঁজুন