রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
পর্যটন সৌন্দর্য ফিরে পাচ্ছে সাদাপাথর

সৌন্দর্য ফিরে পাচ্ছে সাদাপাথর

সিলেটের বিখ্যাত পর্যটনকেন্দ্র সাদাপাথর আবারও পর্যটকের পদচারণায় মুখর হতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে নির্বিচার পাথর লুটে ক্ষতবিক্ষত হয়ে পড়া এ এলাকা এখন ধীরে ধীরে ফিরে পাচ্ছে আগের রূপ।

লুট হওয়া পাথর উদ্ধার করে প্রতিস্থাপনের কাজ চলছে সেখানে। প্রতিদিনই শ্রমিকেরা নৌকায় করে পাথর এনে খালি জায়গায় বসাচ্ছেন। টুকরিতে করে পাথর এনে সাজিয়ে রাখা হচ্ছে বিভিন্ন স্থানে। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এ পুনঃস্থাপন কার্যক্রম এগিয়ে চলেছে।

জিরো পয়েন্ট এলাকা, যা এক সময় পর্যটকদের প্রধান আকর্ষণ ছিল, এখন আবারও প্রাণ ফিরে পাচ্ছে। লুট হওয়া জায়গাগুলোতে নতুন করে সাজানো পাথর শোভা পাচ্ছে। প্রশাসনিক কর্মকর্তারাও নিয়মিত পরিদর্শন করছেন কাজের অগ্রগতি।

স্থানীয়দের আশা, এভাবে যদি কাজ চলতে থাকে, তবে খুব শিগগিরই ভোলাগঞ্জের সাদাপাথর তার আগের সৌন্দর্য ফিরে পাবে। তখন আবারও ভিড় জমবে দেশি-বিদেশি পর্যটকদের।

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর বর্তমানে একদিকে পাথর পুনঃস্থাপনের কর্মযজ্ঞে ব্যস্ত, অন্যদিকে বেড়েছে পর্যটকের উপস্থিতি। প্রকৃতিপ্রেমী মানুষজনের জন্য এটি আবারও হয়ে উঠছে একটি অন্যতম গন্তব্য।

খুঁজুন