সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক স্পেনে প্রলয়ংকরী দাবানলে নারী ও শিশুসহ মৃত্যু ১২

স্পেনে প্রলয়ংকরী দাবানলে নারী ও শিশুসহ মৃত্যু ১২

তীব্র তাপদাহ আর শুষ্ক আবহাওয়ার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশে এক প্রলয়ংকরী দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে নারী ও শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্পেনের ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে। শুক্রবার (১০ জালাই) আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের প্রধান হুয়ানমা মোরেনো আনুষ্ঠানিকভাবে এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এখনো অন্তত ২৩ জন মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সামরিক বাহিনীর বিশেষ দল একযোগে অভিযান চালাচ্ছে। স্পেনের জরুরি ব্যবস্থাপনা বিভাগ ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আন্দালুসিয়া প্রদেশের আলমেরিয়া অঞ্চলের জনপ্রিয় পর্যটন এলাকা ‘লস গ্যালার্দোস’ ও ‘বেদার’ সংলগ্ন বনাঞ্চলে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এই আগুনের সূত্রপাত হয়। আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগের প্রধান আন্তোনিও সাঞ্জ জানিয়েছেন, নিহত ১২ জনের মধ্যে কেবল একজন স্পেনের নাগরিক এবং বাকিরা সবাই বিদেশি পর্যটক। দাবানলটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হয়ে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওই নির্দেশনা উপেক্ষা করে তীব্র আতঙ্কে অনেকে নিজেদের ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন এবং দুর্ভাগ্যবশত বনের ভেতরের সরু পথগুলোতে আগুনের মুখে আটকা পড়েন। তিনি আরও জানান, উদ্ধারকর্মীরা বনের ভেতরের একটি পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে একই পরিবারের চারজন ব্রিটিশ নাগরিকের আগুনে পোড়া লাশ উদ্ধার করেছেন। গাড়িটির স্টিয়ারিং হুইল ডান দিকে থাকায় তাঁরা যুক্তরাজ্যের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া অন্য আটজন গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে বনের ভেতর দিগ্ভ্রান্ত হয়ে আগুনে পুড়ে মারা যান। মৃতদেহগুলো এতটাই পুড়ে গেছে যে, ডিএনএ পরীক্ষা ছাড়া তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ানমা মোরেনো সাংবাদিকদের বলেন, ‘এই আগুন বারুদের মতো অত্যন্ত দ্রুত গতিতে চারপাশে ছড়িয়ে পড়েছে। আমাদের দেখা সবচেয়ে দ্রুতগামী এবং জটিল দাবানলগুলোর মধ্যে এটি অন্যতম।’ তিনি জানান, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আগুন ৩ হাজার ২০০ হেক্টরেরও (৭ হাজার ৯০০ একর) বেশি বনভূমি ও ফসলি জমি সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে। আজ শুক্রবার সকাল থেকে বাতাসের গতিবেগ আরও বৃদ্ধি পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। নিখোঁজ ২৩ জনের মধ্যে বেশির ভাগই পাহাড়ি বনাঞ্চলে ঘুরতে যাওয়া হাইকার বা পর্যটক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কারণ উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি হাইকিং স্টিক উদ্ধার করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, এই পরিস্থিতি ২০১৭ সালের জুনে পর্তুগালের ভয়াবহ দাবানলের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, যেখানে হিটওয়েভের সময় গাড়ির ভেতরেই পুড়ে ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্যমতে, জলবায়ু পরিবর্তনের কারণে এ বছর স্পেনে স্বাভাবিক সময়ের অনেক আগেই, অর্থাৎ জুনের শেষভাগ থেকেই দাবানল শুরু হয়ে গেছে। এ পর্যন্ত দেশটিতে প্রায় ৫৭ হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, যা সমগ্র ইউরোপীয় ইউনিয়নের মোট পুড়ে যাওয়া এলাকার ৪০ শতাংশ।

খুঁজুন