মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া

আগাম নির্বাচনের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে রাজধানী বেলগ্রেডের রাস্তায় নেমে এসেছেন মানুষ। রবিবার (২৯ জুন) সরকারবিরোধী বিক্ষোভকারীদের ঢল নামে রাজপথে।

গত শনিবার (২৮ জুন) শুরু হয় সরকারবিরোধী এই বিক্ষোভ। এদিন বেলগ্রেডে ব্যাপক আকারের এক সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

রাজধানী বেলগ্রেডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং সাভা নদীর ওপরের একটি গুরুত্বপূর্ণ সেতু অবরোধ করে বিক্ষোভকারীরা। ধাতব ব্যারিকেড, রাস্তায় ফেলে রাখা আবর্জনার ডাস্টবিন এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করে তারা প্রতিবন্ধকতা তৈরি করে। উত্তরাঞ্চলীয় শহর নভি সাদেও শাসকদল ‘সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি’র কার্যালয়ের সামনে ডিম ছুঁড়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।

সার্বিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ছোট ছোট শহরগুলোতেও একই ধরনের সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।

রবিবারের বিক্ষোভের মূল দাবি ছিল- শনিবারের সমাবেশ থেকে গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য আন্দোলনকারীদের মুক্তি। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

টানা আট মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবেই শনিবারের এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেওয়া হাজার হাজার মানুষ বর্তমান সরকারকে অবৈধ বলে ঘোষণা করেন এবং যেকোনো সহিংসতার জন্য সরাসরি সরকারের দায়িত্ব দাবি করেন।

খুঁজুন