বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী
রাজনীতি সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ বিদিশার বিরুদ্ধে

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ বিদিশার বিরুদ্ধে

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এই ষড়যন্ত্রের সঙ্গে বিএনপিপন্থী অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররাও রয়েছেন বলে জানা গেছে। এরশাদের বাসভবন বারিধারা প্রেসিডেন্ট পার্কে মদের জলসা করেন বিদিশা। সেই জলসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তিসহ নানা মন্তব্য করা হয়। এ ছাড়া নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে অর্থ সহায়তার চুক্তিও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিদিশার বিরুদ্ধে। হারুন-অর-রশিদ নামে এক ব্যক্তি মন্ত্রিপরিষদ বিভাগে গত ১৫ মার্চ এ সব অভিযোগ উল্লেখ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগের সঙ্গে বিদিশার মেসেজ স্ক্রিনশর্ট ৪১ পৃষ্ঠা, বিভিন্ন ভয়েস রেকর্ডিং ও এক ক্লিপ ভিডিও ফুটেজ জমা দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সঙ্গে অর্থায়ন সহযোগিতা আদান প্রদান করেছেন বিদিশা। নতুন এই জঙ্গি সংগঠনের প্রধান শামীম মাহফুজ একাধিকবার প্রেসিডেন্ট পার্কে বিদিশার সঙ্গে মিটিং করেছেন। এ ছাড়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের মাঝে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেন বিদিশা। দলীয় পদ-পদবী দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে বিদিশা সিদ্দিক বলেন, অভিযোগের বিষয়টি আমি জানি। আমাকেও এ ব্যাপারে একটি মেইল পাঠানো হয়েছে। আমি জানি এটা কারা করেছে।

বিদিশার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেন, আমি শুনেছি বারিধারা সোসাইটি এবং সিকিউরিটি দায়িত্বে যারা আছেন; তারা বলেছেন, রাতে প্রেসিডেন্ট পার্কে অনেক লোকজনের আনাগোনা থাকে। এ বিষয় নিয়ে পুলিশ প্রশাসনকেও একাধিকবার লিখিতভাবে জানিয়েছি। এ ছাড়া বারিধারা সোসাইটিকেও আমরা লিখিতভাবে বলেছি।

তিনি আরও বলেন, এলাকাটি একটি কূটনৈতিক জোন। তাই এরশাদ ট্রাস্টের পক্ষ থেকেও প্রশাসনকে লিখিতভাবে সব বিষয় অবহিত করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় পার্টির একটি সূত্র জানিয়েছে, বিদিশার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। হয়ত শিগগিরই ফলাফল পাওয়া যাবে।

খুঁজুন