রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি সরকারের পদত্যাগ দাবিতে নওগাঁয় পদযাত্রা করেছে জেলা বিএনপি

সরকারের পদত্যাগ দাবিতে নওগাঁয় পদযাত্রা করেছে জেলা বিএনপি

সরকারের পদত্যাগ এর এক দফা দাবিতে নওগাঁয় পদযাত্রা করেছে জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই পদযাত্রায় বিএনপি নেতাকর্মীরা অংশ নেয়। বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি হিসেবে দুপুরে পদ যাত্রাটি শহরের কেডির মোড় থেকে বালুডাঙ্গা বাস স্টান্ড পর্যন্ত করা হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচীতে অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, নওগাঁ পৌরসভার মেয়র ও সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, মামুনুর রহমান, শেখ রেজাউল ইসলাম প্রমুখ।

খুঁজুন