রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি সরকারের উন্নয়ন-সাফল্যের প্রচারে রাঙ্গাবালীতে কেন্দ্রীয় যুবলীগ নেতা

সরকারের উন্নয়ন-সাফল্যের প্রচারে রাঙ্গাবালীতে কেন্দ্রীয় যুবলীগ নেতা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী (পটুয়াখালী)

দেশজুড়ে আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের উন্নয়ন-সাফল্য প্রচারে পটুয়াখালীর রাঙ্গাবালীতে  লিফলেট বিতরণ করা হয়েছে।  উপজেলা সদরের বাহেরচর বাজারে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগের উদ্যোগে শনিবার বিকেলে এই লিফলেট বিতরণ করা হয়। 

এরআগে গত তিনদিন ধরে উপজেলার ছোটবাইশদিয়া, চরমোন্তাজ, চালিতাবুনিয়া, বড়বাইশদিয়া ও মৌডুবি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে নেতাকর্মীদের নিয়ে ঘুরে ঘুরে সরকারের উন্নয়ন-সাফল্যের তথ্য তুলে ধরা এ লিফলেট বিতরণ করেছেন তিনি। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে থাকার আহ্বান জানিয়ে প্রচারপত্র হিসেবে দেওয়া ওই লিফলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  পদ্মাসেতু নির্মাণ, মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট স্থাপন, সমুদ্র সীমানা বিজয়, কর্নফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও পায়রা সমুদ্র বন্দর নির্মাণসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন সাফল্য তুলে ধরা হয়। 

এতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রিয়াজ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিলন হাওলাদার, প্রচার সম্পাদক তোতা মিয়া ও অ্যাডভোকেট গাজী তানিম প্রমুখ। 

খুঁজুন