মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সরকারি চাল প্যাকেটজাত করে খোলা বাজারে

সরকারি চাল প্যাকেটজাত করে খোলা বাজারে

বরগুনার বেতাগীতে বেশ কিছুদিন যাবৎ সরকারি চাল বিভিন্ন কোম্পানির নামে প্যাকেটজাত করে বিক্রি করছিলো একটি চক্র। যার নেপথ্যে প্রধান হিসেবে কাজ করতেন স্থানীয় ব্যবসায়ী বেতাগী খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মনির হোসেন লাভলু। 

রবিবার  বিকাল ৪টায় সংবাদ আসে ডিলার মনির হোসেন লাভলুর পৌরশহরের নিজ বাসার একটি বদ্ধ ঘরের মধ্যে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের বস্তায় প্যাকেটজাত হচ্ছে সরকারি চাল। বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ধারণ করা হয় সেই অভিনব প্রতারণার ভিডিও। পরে বিষয়টি জেলা প্রশাসকসহ উপজেলা প্রশাসনের নজরে আনলে শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

এদিন বিকাল ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ২ ঘণ্টা অভিযান চালিয়ে সরকারি চালের বস্তা থেকে ব্র্যান্ডিং বস্তায় চাল প্যাকেটজাত করার প্রক্রিয়ার সত্যতা পান। এ সময়ে ডিলার লাভলুর মজুদ করা ৩ টনের অধিক  চাল যা ৮৯টি বস্তাভর্তি ছিলো তা জব্দ করেন । তবে ব্যবসায়ী লাভলুর দাবি তিনি স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে টিআর, কাবিখার চাল ক্রয় করেছেন। তবে প্রশাসনের তথ্যানুযায়ী ওই চাল ওএমএস কর্মসূচির।

ভ্রাম্যমাণ অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, জব্দ করা চাল সরকারি এতে সন্দেহ নেই। সরকারি চাল মজুদকারীদের কোন ছাড় দেয়া হবে না। এ ঘটনায় নিয়মিত মামলা ও তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন