রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি শরণখোলায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

শরণখোলায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ৫টার দিকে মোরেলগঞ্জের বাদশা মিয়ারহাট, সকালে বনগ্রাম ইউনিয়নে ও শরণখোলার রাজাপুর বাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য সমাজ সেবক এইচ এম বদিউজ্জামান সোহাগ।

সভায় সভাপতিত্ব করেন ধানসাগর ইউনিয়ন চেয়ারম্যান ময়নুল হোসেন টিপু। বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফিজুর রহমান মাফুজ, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই খান, বীর মুক্তিযোদ্ধা হোগলাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. আকরামুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খোন্তাকাটা ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন খান, চেয়ারম্যান আব্দুল আলীম, চেয়ারম্যান রিপন তালুকদার, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান আলী খান ও পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের, সহ-সভাপতি মো. আবুল বাশার প্রমুখ। সভায় বক্তারা আগামি জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাককর আহ্বান জানান। 

খুঁজুন