জাতীয় ডেস্ক: দেশকে নিরাপদ ও শক্তিমান করে তুলতে সরকার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। সম্প্রতি ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা জানান। সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সস্ত্রীক পৌঁছালে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনী প্রধান তাকে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সরকারপ্রধান জানান যে, স্থলভাগের পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা করাও একটি আধুনিক রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন যে, রাষ্ট্রকে নিরাপদ করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রয়োজন। তিন বাহিনীর পৃথক সক্ষমতা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হলেই কেবল পূর্ণতা পায় বলে তিনি মন্তব্য করেন।
আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান যে, বর্তমান সরকার ইতিমধ্যে একটি নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। সমসাময়িক বিশ্বে নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমার বাইরে গিয়ে বহুমাত্রিক প্রযুক্তি নির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন এই কর্মপরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে।
একটি সক্ষম, সুশৃঙ্খল এবং পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলাই আধুনিকায়ন, প্রশিক্ষণ ও কল্যাণের এই সমন্বিত প্রচেষ্টার মূল লক্ষ্য। সশস্ত্র বাহিনীর শক্তিমাত্রার ক্ষেত্রে চেইন অব কমান্ড বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এর পাশাপাশি সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থাকে সশস্ত্র বাহিনীর শক্তি ও সফলতার অপরিহার্য শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের সহধর্মিণীদের নিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে: তারেক রহমান
সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে: তারেক রহমান
জাতীয় ডেস্ক: দেশকে নিরাপদ ও শক্তিমান করে তুলতে সরকার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। সম্প্রতি ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা জানান। সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সস্ত্রীক পৌঁছালে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনী প্রধান তাকে অভ্যর্থনা জানান।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সরকারপ্রধান জানান যে, স্থলভাগের পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা করাও একটি আধুনিক
রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন যে, রাষ্ট্রকে নিরাপদ করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রয়োজন। তিন বাহিনীর পৃথক সক্ষমতা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হলেই কেবল পূর্ণতা পায় বলে তিনি মন্তব্য করেন।আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান যে, বর্তমান সরকার ইতিমধ্যে একটি নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। সমসাময়িক বিশ্বে নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমার বাইরে গিয়ে বহুমাত্রিক প্রযুক্তি নির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। সাইবার নিরাপত্তা, কৃত্রিম
বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন এই কর্মপরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে।একটি সক্ষম, সুশৃঙ্খল এবং পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলাই আধুনিকায়ন, প্রশিক্ষণ ও কল্যাণের এই সমন্বিত প্রচেষ্টার মূল লক্ষ্য। সশস্ত্র বাহিনীর শক্তিমাত্রার ক্ষেত্রে চেইন অব কমান্ড বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এর পাশাপাশি সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থাকে সশস্ত্র বাহিনীর শক্তি ও সফলতার অপরিহার্য শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের সহধর্মিণীদের নিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত