রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় সুখী দেশের তালিকায় সাত ধাপ এগোল বাংলাদেশ

সুখী দেশের তালিকায় সাত ধাপ এগোল বাংলাদেশ

বিশ্বের সুখী দেশের র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। এ বছর জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ১৪৬টি দেশের তালিকায় ৯৪ নম্বরে রয়েছে বাংলাদেশ। গত বছরের প্রতিবেদনে বিশ্বের ১৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০১। এবারের তালিকায় প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ১৩৬ এবং পাকিস্তান ১২১ নম্বরে রয়েছে।

পঞ্চমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড। অন্যদিকে আফগানিস্তানকে বিশ্বের সবচেয়ে কম সুখের দেশ হিসেবে গণ্য করা হয়েছে এই তালিকায়। যুক্তরাষ্ট্র আছে ১৬তম স্থানে। আর যুক্তরাজ্যের অবস্থান ১৫। ফ্রান্সের অবস্থান ২০। আজ শুক্রবার জাতিসংঘের ২০২২ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশিত হয়েছে।

তালিকা অনুযায়ী শীর্ষ ১০টি সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল ও নিউজিল্যান্ড।

সার্বিয়া, বুলগেরিয়া ও রোমানিয়া শারীরিক সুস্থতার ক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নতি করেছে। সব মিলিয়ে সবচেয়ে বড় পতন হয়েছে লেবানন ও ভেনেজুয়েলার।

অর্থনৈতিক মন্দার মুখে পড়া লেবানন সবচেয়ে কম সুখের দিক দিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে গত আগস্টে তালেবান আবার ক্ষমতা গ্রহণের পর থেকে মানবিক সংকট গভীরতর হয়েছে।

সুখী দেশের তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেওয়া হয়।

খুঁজুন