রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি সুনামগঞ্জ আ. লীগের সভাপতি মুকুট, সম্পাদক পলিন

সুনামগঞ্জ আ. লীগের সভাপতি মুকুট, সম্পাদক পলিন

শফিউল আলম,স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১১ফেব্রুয়ারি শনিবার দুপুরে 

নুরুল হুদা মুকুটকে সভাপতি ও নোমান বখত পলিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। 

জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন কমিটির সভাপতি  ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

ইতিপূর্বে সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠে (প্রকাশ বালুর মাঠে) দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক,হাজার হাজার মানুষের উপস্থিতে বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল কবির'র পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, উপ দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. মুশফিক হোসেন, আজিজুস সামাদ আজাদ ডন। 

এ ছাড়া পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, মুহিবুর রহমান মানিকসহ স্থানীয় নেতারা।

 সকালে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।

উল্লেখ্য ১৯৯৭ সালের পর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি। এরপর আর সম্মেলন হয়নি। তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জেলা কমিটির সভাপতি পদে মতিউর রহমান ও সাধারণ সম্পাদক পদে এনামুল কবিরের নাম ঘোষণা করেন। সাবেক সংসদ সদস্য মতিউর রহমান তখন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। এনামুল কবির ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য ও জেলা পরিষদের প্রশাসক।

এর প্রায় দুই বছর পর ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি  ২০১৮সালের ১৬ মার্চ ঘোষণা করা হয় । পূর্ণাঙ্গ কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে রাখা হয় নূরুল হুদা মুকুট কে এছাড়াও তিনি জেলা কমিটিতে ১৫ বছর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সুনামগঞ্জ জেলা পরিষদের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। তবে তিনি দু'টি নির্বাচনেই নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন।

খুঁজুন