সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
লিগ্যাল এইড-এর জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন শ্রমিকদের জন্য ৭ কোটির অধিক টাকা ক্ষতিপূরণ আদায় লিগ্যাল এইডের আর্কটিক অঞ্চলের অগ্রাধিকার নির্ধারণে বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা টোল ফ্রি নম্বরের মাধ্যমে ২ লাখের অধিক জনকে আইনি সেবা লিগ্যাল এইডের এআই দিয়ে তৈরি ছবি ছড়িয়ে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু ৬ লাখ ৩২ হাজার ৬৩৫ জনকে আইনি সহায়তা দিয়েছে লিগ্যাল এইড পিরোজপুর সদর হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু নিরাপদ খাদ্য আইনে এক সপ্তাহে ২৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ পর্যালোচনার অনুরোধ

সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ পর্যালোচনার অনুরোধ

বাণিজ্য মন্ত্রণালয়ের

দেশীয় বস্ত্রকলকে সুরক্ষা দিতে বন্ড সুবিধায় ১০-৩০ কাউন্টের কটন (তুলা) সুতা আমদানির সুবিধা প্রত্যাহার করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই আদেশ স্থগিত করে তা অধিকতর পর্যালোচনার অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৮ শাখা থেকে এনবিআরকে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে গত ৭ সেপ্টেম্বর এনবিআরের জারি করা আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপপ্রধান (রপ্তানি-৮ শাখা) মোহাম্মদ খায়রুল আলমের সই করা চিঠিটি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। 

চিঠিতে বাংলাদেশ কাস্টমস ট্যারিফ-এর এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানি সংক্রান্ত আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করার অনুরোধ করা হয়। 

খুঁজুন