মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী • ‘বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া’ • হুয়াংয়ের প্রত্যাবর্তনে এআই বাজারে স্বস্তি, প্রশ্ন তবু থেকেই যাচ্ছে • গণতন্ত্র রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির • স্বর্ণদ্বীপ থেকে প্রধানমন্ত্রী ঢাকার পথে • ২৮ ছক্কা ও ৭ চার, ২০০ ছোঁয়া ইনিংসে সুরিয়াভানশির ৫ বিশ্ব রেকর্ড • মাঠ ছাড়লেন লিটন • ডেটিং অ্যাপে নারী সেজে প্রতারণা, চক্রের ৭ সদস্য আটক • রেলে নিয়োগ দুর্নীতি: আরও তিন মামলায় সেই দুই কর্মকর্তার সাজা • বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানার উৎপাদন ব্যয় বেড়েছে, কমেছে শ্রমিক: জরিপের তথ্য
শিক্ষা টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন

টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন

শিক্ষা ডেস্ক: বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দীর্ঘ ছুታতে যাচ্ছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার ছুটির নির্দিষ্ট মেয়াদের ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। ছুটির এই তালিকার মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ছুটির কার্যক্রম শেষ হবে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে আগামী ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশের সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি এবং মাঝে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি রয়েছে। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ১২ দিন ছুটির সুবিধা পাবে। মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও একই সময়ে অর্থাৎ ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে।

অন্যদিকে, সরকারি ও বেসরকারি কলেজগুলোতে সবচেয়ে বেশি দিন ছুটি ঘোষণা করা হয়েছে। কলেজগুলোতে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ এবং বড়দিনের ছুটি বহাল থাকবে। এর সঙ্গে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক ছুটি যোগ হয়ে মোট ১৮ দিন বন্ধ থাকবে কলেজগুলো। এছাড়া মাদ্রাসার ছুটির তালিকায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

মাদ্রাসার ক্ষেত্রে ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটি মিলে শিক্ষার্থীরা টানা ১৫ দিন ছুটি ভোগ করবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত অতিরিক্ত দুই দিনের ছুটি ব্যবহারের সুযোগ রয়েছে। এই সংরক্ষিত ছুটি কাজে লাগালে কিছু প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা আরও দুই দিন বেশি ছুটি পেতে পারেন।

খুঁজুন