মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভারতীয় কোম্পানি বিসলেরির পানি ‘নিরাপদ নয়’, পরীক্ষায় মিলল ক্ষতিকর রাসায়নিক • বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ল’ ফেস্টের শেষটায় শিরোনামহীন • নোয়াখালীতে ছয় মামলার আসামি পারভেজ ইয়াবাসহ গ্রেপ্তার • বেঙ্গল হাউসে কীসের ভাড়া মিটিয়ে যাচ্ছে মধুমতি ব্যাংক? • মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরে প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি • নতুন পথ খোঁজার তাগিদ নিয়ে শেষ হলো ‘লিডারশিপ সামিট’ • শান্ত-মারিয়ামে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচ • ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার’ ধারণাটি বহুজাতিকদের চাপিয়ে দেওয়া: ফরিদা আখতার • পাবনায় জেলি-কস্টিক সোডায় নকল দুধ তৈরি, ৪ জনকে জেল-জরিমানা • প্রথমবার যৌথভাবে চার দেশে মেয়েদের বিশ্বকাপ
শিক্ষা বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ল’ ফেস্টের শেষটায় শিরোনামহীন

বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ল’ ফেস্টের শেষটায় শিরোনামহীন

ক্যাম্পাস ডেস্ক: জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীনের পরিবেশনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ইউনিভার্সিটিতে সফলভাবে শেষ হয়েছে আইন বিভাগের তিন দিনব্যাপী উৎসব। গত ২০ নভেম্বর শুরু হওয়া এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রায় পাঁচশ শিক্ষার্থী অংশ নেন। একই সঙ্গে ৫৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠানও এই উৎসবের অংশ হিসেবে উদযাপিত হয়। সমাপনী রাতে ব্যান্ড দলটির পরিবেশনায় মেতে ওঠেন উপস্থিত শিক্ষার্থীরা।

তিন দিনের এই আয়োজনে কেবল সাংস্কৃতিক পরিবেশনা নয়, বরং শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ের ওপর জোর দেওয়া হয়। এর মধ্যে একাডেমিক ও ব্যবহারিক শিক্ষা, গবেষণা উপস্থাপনা, মুট কোর্ট এবং আইনি যুক্তি উপস্থাপনের প্রতিযোগিতা ছিল উল্লেখযোগ্য। এছাড়া শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলারও আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে জানান যে এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ আইন পেশার জন্য প্রস্তুত হতে সাহায্য করে। আইন বিভাগের চেয়ারম্যান কাজী লতিফুর রেজা উল্লেখ করেন যে চার মাসের পরিকল্পনা ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয় ঘটেছে। অন্যদিকে, ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন আইন পেশায় সততা ও নৈতিকতার ওপর গুরুত্ব আরোপ করেন এবং নগরীকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা চান।

খুঁজুন