রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
পর্যটন তীব্র গরমে নাকাল দার্জিলিংয়ের পর্যটকরা

তীব্র গরমে নাকাল দার্জিলিংয়ের পর্যটকরা

গরমের ছুটিতে বহু পর্যটকের গন্তব্য হয় দার্জিলিং, না হয় সিকিম। কিন্তু এবার গরম থেকে রেহাই পেল না পাহাড়ও। মে মাসে এত গরম কখনো দেখেনি শৈলশহর দার্জিলিং। তাপমাত্রার সব রেকর্ড এবার ভাঙল।

ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, পর পর দু’দিন দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির বেশি। মঙ্গলবার ২৫.৪ ও বুধবার ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি। মঙ্গলবার কালিম্পংয়ের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ২৯ ডিগ্রি সেলসিয়াসে।

রেকর্ড ভেঙেছে পড়শি শৈলশহর গ্যাংটকেও। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ২৫.৯ ডিগ্রিতে, বুধবার পারদ উঠে যায় ২৬.১ ডিগ্রিতে। দার্জিলিংয়ের মতো সর্বকালীন রেকর্ড না ভাঙলেও, বুধবার ২৩ বছরের উষ্ণতম দিন কাটিয়েছে সিকিমের রাজধানী। সর্বশেষ ২০০০ সালের ১৪ মে তাপমাত্রা পৌঁছেছিল ২৬.১ ডিগ্রিতে। তারপর এবার।

ভারতীয় আবহাওয়া ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা, বৃষ্টি হচ্ছে না। আকাশ একেবারে পরিষ্কার। চড়া রোদের ফল এই তাপমাত্রা বৃদ্ধি।

রোদের প্রভাব পড়েছে বাকি অঞ্চলেও। পশ্চিমবঙ্গের মালদহ, উত্তর-দক্ষিণ দিনাজপুর তো বটেই, শিলিগুড়িতেও চল্লিশের উপর তাপমাত্রা। তাপপ্রবাহের মতো পরিস্থিতি জলপাইগুড়ি, কোচবিহারেও।

ভারতের আবহাওয়া দফতরের ইঙ্গিত, জুনের ৬-৭ তারিখের দিকে গরম আরও বাড়তে পারে।

খুঁজুন