মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ট্রাম্প মার্কিন জাতির জন্য হুমকি : বাইডেন

ট্রাম্প মার্কিন জাতির জন্য হুমকি : বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর প্রার্থিতা ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকাকে আরও চার বছর শাসন করার মানসিক ও শারীরিক সক্ষমতা রয়েছে, এ প্রমাণ দিতে ডেট্রয়েটে বিরল এক সমাবেশ করেছেন তিনি। সেখানে উল্লাসরত জনতাকে বাইডেন বলেছেন, তিনি নির্বাচনী দৌড় ছেড়ে যাবেন না। একই সঙ্গে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে গুরুতর হুমকি হিসেবে অবহিত করেছেন ৮১ বছর বয়সী বাইডেন। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে বাইডেন বলেন, আমি প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমরা জিততে চলেছি। আমিই মনোনীত প্রার্থী। আমি (নির্বাচনী মাঠ ছেড়ে) কোথাও যাচ্ছি না।

জিমের প্রেস এলাকার দিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ‘তারা আমাকে আরও শক্তিশালী করছে। অনুমান করুন, ডোনাল্ড ট্রাম্প বিনামূল্যে পাস পেয়ে গেছেন।’ এরপরই ট্রাম্পকে মার্কিন জাতির জন্য হুমকি হিসেবে ঘোষণা করেন তিনি। এ সময় উপস্থিত সমর্থকদের তাকে হাল না ছাড়ার অনুরোধ জানান।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দেশের প্রথা মেনে গত বৃহস্পতিবার (২৭ জুন) রাতে সরাসরি বিতর্ক হয় প্রধান দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। বিতর্কে ট্রাম্পের জোরালো বক্তব্যের বিপরীতে অনেকটাই নিষ্প্রভ ছিলেন বাইডেন। এ নিয়ে ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে অসন্তোষ ও আতঙ্ক দেখা দিয়েছে। তাদের অসন্তোষ ও আতঙ্কের মাত্রা এতই প্রবল যে তারা বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন। দিন যত সামনে যত গড়াচ্ছে, তাদের এই দাবি ততই জোরদার হচ্ছে।

তবে এমন বিপদের দিনে গতকাল দুজন বিশিষ্ট ডেমোক্র্যাট নেতা জেমস ক্লাইবার্ন এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বাইডেনকে সাহস দিয়েছেন। তারা তাকে নির্বাচনে লড়ার কথা বলেছেন। এ ছাড়া শুক্রবার বিকেলে ইউনাইটেড অটো ওয়ার্কার্সের সভাপতি শন ফেইন বাইডেনের ভূয়সী প্রশংসা করেছেন। যদিও এর আগে তিনি বাইডেনের প্রার্থিতা নিয়ে নিজের দুশ্চিন্তার কথা প্রকাশ করেছিলেন।

খুঁজুন