মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ট্রাম্প-মাস্ক জুটির ভাঙন : কত দূর গড়াবে দ্বন্দ্ব?

ট্রাম্প-মাস্ক জুটির ভাঙন : কত দূর গড়াবে দ্বন্দ্ব?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রযুক্তি-উদ্যোক্তা ইলন মাস্কের অস্বাভাবিক রাজনৈতিক জুটি ভেঙে পড়েছে। তাদের সম্পর্কের নাটকীয় অবসানে এখন ঘোলাটে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে।

‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নিয়ে মাস্কের সমালোচনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেন এবং সতর্ক করে দেন যে, মাস্কের প্রতিষ্ঠানের সঙ্গে থাকা সরকারি চুক্তিগুলো বাতিল করা হতে পারে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে সম্প্রচারিত এক বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি মাস্কের ওপর ‘খুবই হতাশ’।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে তীব্র কটাক্ষ ছুড়তে থাকেন। মাস্ক দাবি করেন, কুখ্যাত অর্থলোলুপ ও যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইনের গোপন নথিতে ট্রাম্পের নাম রয়েছে— যদিও তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

বাকযুদ্ধের এই বিস্তার ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মাস্কের মালিকানাধীন টেসলার শেয়ারের দর একদিনে ১০০ বিলিয়ন ডলারের বেশি কমে গেছে এবং তিনি ঘোষণা করেছেন, তার প্রতিষ্ঠান স্পেসএক্স যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মহাকাশযান কর্মসূচি থেকে সরে আসবে।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রনেতার এই সম্পর্ক যে দীর্ঘস্থায়ী হবে না— এমন জল্পনা বহুদিন ধরেই চলছিল। তবে মাত্র চার মাসেই সম্পর্কের এই আকস্মিক ও বিস্ফোরক ভাঙন ওয়াশিংটনের রাজনীতিকদের অনেককেই বিস্মিত করেছে।

ট্রাম্প বলেন, আমি ইলনের ওপর খুব হতাশ। আমি তাকে অনেক সহায়তা করেছি। আমাদের সম্পর্ক দারুণ ছিল। জানি না, এখন সেটা থাকবে কি না।

তিনি আরও জানান, মাত্র এক সপ্তাহ আগেই হোয়াইট হাউসে ‘সরকারি ব্যয় দক্ষতা দপ্তর’ (ডগে) থেকে বিদায় জানাতে মাস্কের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়।

পরে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তিনি (মাস্ক) পাগল হয়ে গেছেন।’ ট্রাম্পের ভাষ্য, মাস্ককে তিনিই সরে যেতে বলেছিলেন, কারণ ‘তার উপস্থিতি বিরক্তিকর হয়ে উঠছিল।’

মাস্কের নতুন রাজনৈতিক দল?

এই টানাপোড়েনের মধ্যে মাস্ক ‘এক্স’-এ একটি জরিপ চালিয়েছেন, যার শিরোনাম ছিল: ‘আমি কি একটি নতুন রাজনৈতিক দল গঠন করব?’ এটি এক ধরনের রাজনৈতিক হুমকি হিসেবেই দেখা হচ্ছে।

কারণ মাস্ক ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, যেসব রিপাবলিকান তার সঙ্গে একমত নন, তাদের ক্ষমতা থেকে সরাতে তিনি তার বিপুল অর্থব্যয় করতে প্রস্তুত।

এদিকে ট্রাম্প-ঘনিষ্ঠ স্টিভ ব্যানন নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ‘মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা উচিত।’

এখন ওয়াশিংটনের রাজনীতিকরা উৎকণ্ঠার সঙ্গে তাকিয়ে আছেন— এই দ্বন্দ্ব আরও কত দূর গড়াবে তা দেখতে।

খুঁজুন