সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ট্রাম্পের বিচার শুরু ২০২৪ এর মার্চে

ট্রাম্পের বিচার শুরু ২০২৪ এর মার্চে

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ সংক্রান্ত মামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার আগামী বছরের মার্চে শুরু হবে। ট্রাম্পের আইনজীবী এ বিচার কাজ ২০২৬ সালে শুরুর আবেদন করলে আদালত তা প্রত্যাখ্যান করে এ রায় দেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ তানয়া চুটকান নির্বাচনে হস্তক্ষেপ মামলার বিচার শুরু হওয়ার সময় জানিয়েছেন। রায়ে বলা হয়, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিচার আগামী ৪ মার্চ শুরু হবে।

এদিন আদালতে বিচার কাজ ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত স্থগিত রাখতে আবেদন করেন ট্রাম্পের আইনজীবী। ২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রার্থী হওয়ার লড়াইয়ে ব্যস্ত থাকবেন উল্লেখ করে এ আবেদন করা হয়। যদিও তা প্রত্যাখ্যান করেছেন বিচারক।

এ রায়ের মধ্যদিয়ে সুপার টুয়েসডের আগের দিন ট্রাম্পের বিচার শুরুর দিন নির্ধারণ করা হলো। আগামী বছরের ৫ মার্চ যুক্তরাষ্ট্রের ১২টির বেশি রাজ্যের ভোটাররা তাদের দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী বেছে নিতে ভোট দিতে যাবেন। ২০২৪-এর নির্বাচনে ট্রাম্প রিপাবলিকান দলের শীর্ষস্থানীয় মনোনয়ন প্রার্থী। তবে, মার্চে বিচার কাজ শুরু হওয়ায় ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা বেশি।

ট্রাম্পের বিরুদ্ধে চারটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সরকারকে প্রতারণা করার ষড়যন্ত্র এবং আনুষ্ঠানিক কার্যক্রমে বাধা দেয়ার ষড়যন্ত্র। যদিও নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

এদিকে, রিপাবলিকান সমর্থকরা বলছেন, নির্বাচন থেকে দূরে রাখতেই ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

খুঁজুন