বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
রাজনীতি তত্ত্বাবধায়ক সরকারে আর ফেরা সম্ভব নয়

তত্ত্বাবধায়ক সরকারে আর ফেরা সম্ভব নয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে তত্ত্বাবধায়কের ভূত ভুলে যেতে হবে। আমেরিকান অ্যাম্বাসেডরকে আমরা বলে এসেছি তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরে যাওয়া সম্ভব নয়।

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে। তাদের হাতে এই দেশ আর যাবে না। তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। বিএনপি অবৈধ দল উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যার শক্তি কমে যায় তার মুখের বিষ উগ্র হয়ে ওঠে, মির্জা ফখরুলের তাই হয়েছে। বিএনপি অবৈধ দল, সেই দলের অবৈধ মহাসচিব ফখরুল, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী কীভাবে ১২ বছর ধরে মহাসচিব থাকে? সে যে সরকারের পদত্যাগ দাবি করে, তার নিজেরই পদত্যাগ করা উচিত।

আলোচনা সভায় বিএনপির শীর্ষ নেতাদের এক হাতে নিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, আজ বিএনপির নেতারা গণতন্ত্রের কথা বলে। কিন্তু তারা ক্ষমতায় থাকাকালীন আমাদের কথা বলতে দেন নাই এবং আমাদের রাজনৈতিক কার্যালয়েও ঢুকতে দেয়নি। তৎকালীন সময় আমাদের নেতা কর্মীদের হত্যা করেছে। আমাদের নেতাকর্মীদের হাত-পা কেটে চোখ উপড়ে ফেলে দিয়েছে তারা। ভাইয়ের সামনে মা-বোনকে ধর্ষণ করেছে। শুধু তাই নয় আওয়ামী লীগের প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা ছিল তাদের সব ব্যবসা ধ্বংস করে দিয়েছে।

খুঁজুন