রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পরিস্থিতি দেশে নেই

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পরিস্থিতি দেশে নেই

তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন করার মতো পরিস্থিতি দেশে নেই। নির্বাচনের দ্বায়িত্ব নির্বাচন কমিশনের। শুক্রবার সার্ক মানবাধিকার সম্মেলনে এমনটাই বললেন বক্তারা। তারা বলেন, আগামী নির্বাচনে সব প্রার্থী যাতে সমান সুযোগ পাবার মধ্যে স্বাধীনভাবে প্রচার চালাতে পারে নির্বাচন কমিশনকে সেটি নিশ্চিত করতে হবে। আসছে নির্বাচনে ২৪ দেশের পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানো হবে বলেও জানানো হয়।

নির্বাচন যতো ঘনিয়ে আসছে ততোই উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। বিরোধী জোটের দাবী তত্ত্বাবধায় সরকারের অধিনে নির্বাচন। আর ক্ষমতাসিনরা বলছেন দেশ আর কখনও তত্ত্বাবধায়ক যুগে ফিরবেনা।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, বিরোধী জোটের দাবি মতে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন হওয়ার মতো কোনো পরিস্থিতি দেশে নেই।

অনুষ্ঠানের এই জার্মান প্রতিনিধি বলেন, বাংলাদেশ সরকারের আন্তরিকতার কারণে দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে। নির্বাচন কমিশনের তৎপরতাও সন্তোষজনক। এই ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে বলে আশা করেন তিনি।


প্রধান অতিথির বক্তব্যে নেপালের সাবেক প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। দেশের রাজনৈতিক পরিস্থিতিরও উন্নতি হয়েছে। সব ধর্মের মানুষই এখানে শান্তিতে বসবাস করছে।
অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

খুঁজুন