সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক উত্তর কোরিয়ার সঙ্গে কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি : রাশিয়া

উত্তর কোরিয়ার সঙ্গে কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় সফররত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো সামরিক চুক্তি করেননি বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন।

গত মঙ্গলবার ট্রেনে করে রাশিয়ায় পৌঁছান পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তার এ সফরের আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, রাশিয়ার কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রির চুক্তি করতে পুতিনের সঙ্গে দেখা করতে দেশটিতে যাবেন কিম।

তবে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ক্রেমলিন জানিয়েছে, এ ধরনের কোনো চুক্তি হয়নি।  

এদিকে পুতিনের সঙ্গে কিমের এ বৈঠক নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়া, জাপানসহ ওই অঞ্চলের অন্যান্য দেশগুলো। কারণ আশঙ্কা করা হচ্ছে, উত্তর কোরিয়াকে স্যাটেলাইট ও রকেট উৎক্ষেপণের প্রযুক্তিগত সহায়তা দেবে রাশিয়া।

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে করা চুক্তির একটিও ভঙ্গ করবেন না তারা।

এ ব্যাপারে পুতিন বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া আমাদের প্রতিবেশী, এবং আমাদের অবশ্যই, যে কোনো ভাবে বা যে কোনো উপায়ে প্রতিবেশীদের সঙ্গে প্রতিবেশীসূলভ সম্পর্ক স্থাপন করতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘হ্যাঁ, কিছু নির্দিষ্ট বিষয় কোরিয়ান উপদ্বীপের সঙ্গে সংশ্লিষ্ট, আমরা এগুলো নিয়ে আলোচনা করি, আমরা প্রকাশ্যে এগুলো নিয়ে আলোচনা করি। আর এক্ষেত্রে আমরা কোনো কিছু ভঙ্গ করি না এবং ভঙ্গ করবও না।’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়া কোনো সামরিক চুক্তি করলে এর মাধ্যমে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা ভঙ্গ করা হবে।


খুঁজুন