সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ভারতে বিবিসির বিরুদ্ধে ইডির মামলা

ভারতে বিবিসির বিরুদ্ধে ইডির মামলা

বৈদেশিক লেনদেনে অনিয়মের অভিযোগে ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিবিসির বিরুদ্ধে অভিযোগ তারা এফডিআইয়ের বিধি না মেনেই সেদেশে বিদেশি বিনিয়োগ এনেছেন। গোটা ঘটনার তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ মামলা দায়ের হয়েছে। খবর: হিন্দুস্তান টাইমস

ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে বিশেষ কিছু সংস্থার কাছ থেকে নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে। এই লেনদেনে কোনোভাবে বিদেশি বিনিয়োগ আইন, এফডিআই লঙ্ঘিত হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে আয়কর কর্তৃপক্ষের তদন্তের অংশ হিসেবে দিল্লিতে বিবিসি ইন্ডিয়ার সদর দফতরে তল্লাশি চালায়। এর আগে গুজরাটের দাঙ্গাকে কেন্দ্র করে বিবিসি নির্মিত তথ্যচিত্রে সমালোচনা করা হয় রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি), আইটি বিভাগ, জানিয়েছিল যে, বিবিসি গ্রুপের বিভিন্ন সংস্থার দেখানো আয় এবং মুনাফা ভারতে তাদের আয়ের সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ নয়’ এবং অনেক ক্ষেত্রে কর ফাঁকির ঘটনাও ঘটেছে।

বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের আওতায় কোম্পানির কিছু কর্মকর্তারা নথি ও বিবৃতি রেকর্ড করার জন্য বলেছিল ইডি। প্রতিবেদনে বলা হয়েছে, আইন লঙ্ঘনের জন্য বিবিসিতে তদন্ত করা হবে।

গত ফেব্রুয়ারিতে আয়কর কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা বিবিসির হিসাব-নিকাশ বইয়ে তারা অনিয়ম পেয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে আয়ের কিছু অংশ প্রকাশ করা হয়নি। করের কিছু অংশ ফাঁকি দেয়া হয়েছে। বিবিসি এখনো অভিযোগের বিষয়ে কোনো জবাব দেয়নি।

 

খুঁজুন