মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ভারতে বিমান বিধ্বস্ত : নিহতদের প্রত্যেক পরিবার পাবে ১ কোটি রুপি

ভারতে বিমান বিধ্বস্ত : নিহতদের প্রত্যেক পরিবার পাবে ১ কোটি রুপি

ভারতের শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি সহায়তা দেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় টাটা গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এ সহায়তা ঘোষণা দেন।

এ ছাড়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসার পুরো ব্যয় বহন করবে টাটা গোষ্ঠী। ক্ষতিগ্রস্ত বি জে মেডিকেল কলেজের হোস্টেলটি নতুন করে নির্মাণেও সহায়তা দেওয়া হবে।

চন্দ্রশেখরন এক বিবৃতিতে বলেছেন, শোক প্রকাশের জন্য কোনো শব্দই এ মুহূর্তে যথেষ্ট নয়। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। খবর ইন্ডিয়া টুডের।

বৃহস্পতিবার ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী ওই প্লেনটি ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ৭৮৭ মডেলের তৈরি এ প্লেনটি ‘ড্রিমলাইনার’ হিসেবে পরিচিত। প্লেনটি ১৪ বছর আগে আকাশে ওড়া শুরু করেছিল। তবে বোয়িং ৭৮৭ মডেলের কোনো প্লেনের এর আগে এভাবে ভেঙে পড়ার তথ্য নেই।

খুঁজুন