সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ভারতে ছড়িয়ে পড়েছে সোয়াইন ফ্লু

ভারতে ছড়িয়ে পড়েছে সোয়াইন ফ্লু

ভারতের কেরালা রাজ্যের কানিচার গ্রামের একটি পশু খামারে ভয়ঙ্কর আফ্রিকান সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়েছে। এ কারণে স্থানীয় প্রশাসন, খামারে থাকা সব শূকর মেরে ফেলার নির্দেশ দিয়েছে।

কেরালা রাজ্যের ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসন এ নির্দেশনা দেয়। একটি সর্বভারতীয় গণমাধ্যমও এ বিষয়টি নিশ্চিত করেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই খামারের ১০ কিলোমিটারের মধ্যে থাকা খামারের সব শূকর মেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া মৃত শূকরের দেহগুলোকে মাটিচাপা দিতে বলা হয়।

এতে আরও বলা হয়, সংক্রমিত ওই খামারের এক কিলোমিটার এলাকাকে সংক্রমণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও ১০ কিলোমিটারের মধ্যের এলাকাকে নজরদারিতে রাখা হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আগামী তিন মাস ওই এলাকায় শূকরের মাংস বিক্রি ও তার পরিবহণ নিষিদ্ধ। এছাড়া গত দুই মাসের মধ্যে ওই এলাকা থেকে কোনো শূকর বা শূকরের মাংস অন্য কোথাও পরিবহণ করা হয়েছে কিনা তা স্থানীয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

খুঁজুন