সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ভারতে মন্দিরে কুয়ার ছাদ ধসে নিহত বেড়ে ৩৫

ভারতে মন্দিরে কুয়ার ছাদ ধসে নিহত বেড়ে ৩৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি মন্দিরে পূজা দেওয়ার সময় কুয়ার ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ দাড়িয়েছে। রাজ্যটির ইন্দোরের শ্রী বালেশ্বর মন্দিরে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। কুয়ার ছাদের ওপর মন্দির ছিল। রামনবমীর কারণে অতিরিক্ত মানুষ উঠে পড়ায় কুয়ার ছাদ ধসে পড়ে। 


পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শ্রী বালেশ্বর মন্দিরে কয়েকশ’ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পুজো চলাকালীন বেশ কিছু পুণ্যার্থী মন্দিরের ভেতরেই একটি পুরনো কুয়ার ছাদে উঠে পড়েন। সেটির মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সেই ছাউনির ওপর পুণ্যার্থীরা উঠে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।


ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি বলেন, ‘মোট ৩৫ জন মারা গেছেন, একজন নিখোঁজ আছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। চিকিত্সার পর দুইজন নিরাপদে বাড়ি ফিরেছে। নিখোঁজের সন্ধানের জন্য অভিযান চলছে।’


তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ১৮ ঘণ্টার উদ্ধার অভিযান শুরু হয়েছিল, তা এখনও চলছে।’


প্রত্যক্ষদর্শীদের কয়েক জন বলেছেন, ভেঙে পড়া কুয়ার ছাদের নিচে কিছু লোক চাপা পড়েছেন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ, দমকল এবং রাজ্যে দুর্যোগ মোকাবিলা বাহিনী।


এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। গোটা পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

হিন্দু দেবতা ভগবান রামের জন্মদিন রামনবমী উপলক্ষে ভারতজুড়ে মন্দিরগুলোতে পুণ্যার্থীদের উপস্থিতি বেড়ে যায়।

খুঁজুন