সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ভারতে মন্দিরের দেয়াল ধসে ৬ জনের মৃত্যু

ভারতে মন্দিরের দেয়াল ধসে ৬ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে ঝড় ও ভারী বর্ষণের কবলে পড়ে ধসে গেছে একটি মন্দির প্রাঙ্গণের দেয়াল। এতে দেয়ালে চাপা পড়ে ছয় জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজ্যের সাংলি জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তরা। খবর এনডিটিভি’র

প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম মহারাষ্ট্রের জাঠ তহসিলের মোথেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, প্রতি মঙ্গলবার সাধারণত বিপুল সংখ্যক ভক্ত সেই মন্দিরে জড়ো হন।

সাংলির পুলিশ সুপার তুষার দোশি বলেন, মন্দির প্রাঙ্গণে প্রায় ৩৫০ জন ভক্ত ছিলেন। সন্ধ্যায় প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি শুরু হলে ভক্তরা একটি দেয়াল ঘেঁষে এবং টিনের নিচে আশ্রয় নেন। দেয়াল ও টিনের ছাউনিগুলো হঠাৎ ধসে পড়লে ভক্তরা সেখানে চাপা পড়েন। এ ঘটনায় ৬ জন ভক্ত প্রাণ হারান এবং আরও ১২ থেকে ১৪ জন আহত হন।

আহত ভক্তদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

খুঁজুন