বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
অর্থ ও বাণিজ্য ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্নে

ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্নে

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার (রুপি) মান আরও কমেছে। গতকাল মার্কিন মুদ্রার বিপরীতে রুপির মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে। ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে।

কিছুদিন পর মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় ব্যাংক (ফেড) অদূর ভবিষ্যতে সুদহারও কমাতে পারে।

এর আগে দেশি ও আন্তর্জাতিক শেয়ারবাজারে বিনিয়োগে সতর্ক ভারতীয় বিনিয়োগকারীরা। ফলে ভারতে ইক্যুইটি কমেছে। এতে ডলারের বিপরীতে রুপির ব্যাপক দরপতন হয়েছে। এছাড়া নেপথ্যে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিও রয়েছে।

আন্তঃব্যাংক বিদেশি বিনিময় বাজারে দিনের শুরুতে প্রতি ডলার বিক্রি হয় ৭৭ দশমিক ৮১ রুপিতে। আর দিনের শেষ ভাগে আন্তর্জাতিক মুদ্রাটি লেনদেন হয় ৭৭ দশমিক ৮৭ রুপিতে। যা ভারতীয় ইতিহাসে সর্বনিম্ন।

এর আগের দিন এক ডলারের বিনিময় হার ছিল ৭৭ দশমিক ৭৬ রুপি। যা ছিল রেকর্ড সর্বনিম্ন। অর্থাৎ একদিনের ব্যবধানেই তা ভেঙে যায়।

উল্লেখ্য, ইক্যুইটি হলো একটি মিউচুয়াল ফান্ড স্কিম, যা প্রধানত কোম্পানিগুলোর শেয়ার/স্টকগুলোতে বিনিয়োগ করে।

খুঁজুন