বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর
বিনোদন ভারতীয় সিনেমার শীর্ষ নায়ক বিজয়

ভারতীয় সিনেমার শীর্ষ নায়ক বিজয়

সায়মা সাদিয়া :  প্রভাস-যশদের পেছনে ফেলে ভারতীয় সিনেমার শীর্ষ নায়ক নির্বাচিত হয়েছেন থালাপতি বিজয়।

চলতি মাসের সেরা নায়কের একটি জরিপ করেছে ওরম্যাক্স মিডিয়া। এতেই শীর্ষ অবস্থানে নাম লেখিয়েছেন ‘বিস্ট’ সিনেমাখ্যাত এই অভিনেতা। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রভাস। এরপরই আছেন ‘কেজিএফ’ খ্যাত যশ।

ভারতের সকল ইন্ডাস্ট্রির নায়কদের নিয়ে এই জরিপটি করা হয়। শীর্ষ দশের এই তালিকায় চতুর্থ অবস্থানে আছেন অজিত কুমার। এরপর আছেন অক্ষয় কুমার। ‘পুষ্পা’ সিনেমার মাধ্যমে সাড়া জাগালেও আল্লু অর্জুনের স্থান তালিকার ষষ্ঠ অবস্থানে। সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে জুনিয়র এনটিআর ও মহেশ বাবু। জরিপের নবম স্থানে আছেন রাম চরণ। দশম স্থানে স্থান পেয়েছেন সুরিয়া।

খুঁজুন