সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ভারতের বিরোধী জোট একাট্টা

ভারতের বিরোধী জোট একাট্টা

ভারতের আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে বিজেপিকে হটাতে একাট্টা হয়েছে ২৬ বিরোধী রাজনৈতিক দল নিয়ে গঠিত- ইন্ডিয়া জোট। তবে আত্মবিশ্বাসী ক্ষমতাসীন বিজেপির ‘মহাজোট’- এনডিএ।

বেশ কিছু জরিপের ফল বলছে, বছরের শুরুতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ৭২ শতাংশ মানুষ মোদিকে চাইতেন। আগস্ট মাসে ভাটা পড়লে মোদীর জনপ্রিয়তা ৯ শতাংশ কমে ৬৩ শতাংশ হয়। সবশেষ ইন্ডিয়া টুডে ও সি ভোটারের জরিপে মোদির জনপ্রিয়তা আরেকটু কমেছে। তবে এখনো দেশের ৫২ ভাগ মানুষ মোদিকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে চান। দ্য মুড অব নেশন পোল জানিয়েছে, দেশের ৪৪ শতাংশ মানুষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন শুধুমাত্র নরেন্দ্র মোদির কারণে। এর দুটি কারণ- উন্নয়ন ও হিন্দুত্ববাদ। অন্যদিকে, দেশের ১৬ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে চান প্রধানমন্ত্রী হিসেবে।

খুঁজুন