মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ভারতের সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রীর লাশ ভেসে এলো লালমনিরহাটে

ভারতের সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রীর লাশ ভেসে এলো লালমনিরহাটে

লালমনিরহাট প্রতিনিধি::


লালমনিরহাটের তিস্তার চরে বন্যার পানিতে ভেসে আসা এক মরদেহের পরিচয় সনাক্ত করা হয়েছে। গত ১৫ জুলাই, রোববার লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন মহিষখোঁচা ইউনিয়নের গোবর্ধন গ্রামে তিস্তা নদীর চরে পাওয়া মৃতদেহটি ভারতের সিকিম রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী Mr. RC Poudyal এর বলে জানা গেছে।


আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী সোমবার ১৬ জুলাই ২০২৪ তারিখ বিকেল ৬ টায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং ১৬ জুলাই ২০২৪ তারিখে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী চেকপোস্ট দিয়ে মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


মরদেহটি তিস্তা নদীর চরে পাওয়ার পর থেকেই এ বিষয়ে তদন্ত শুরু হয় এবং পরে এটি সিকিম রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর মরদেহ হিসাবে সনাক্ত হয়। উক্ত ঘটনাটি দুই দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবং মৃতদেহের সুষ্ঠু হস্তান্তরের মাধ্যমে বিষয়টি সমাধান করার প্রচেষ্টা চলছে।

খুঁজুন