রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি ‘ভেদাভেদ ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে’

‘ভেদাভেদ ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন দোরগোড়ায়। এ সময় সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে জয় যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। 

সোমবার (১০ জুলাই) বিকেলে মেহেরপুরে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশের জনগণ সকল ষড়যন্ত্রকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবারও ক্ষমতায় আনবে।

 
দীর্ঘ ২০ বছর পরে জেলা শহরের প্রাণকেন্দ্রে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। 

মেহেরপুর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল ইসলাম সোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। 

এছাড়া উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান। 

খুঁজুন