রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস ভেনেজুয়েলা নিয়ে বাংলাদেশের উদ্বেগ

ভেনেজুয়েলা নিয়ে বাংলাদেশের উদ্বেগ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে মার্কিন সেনাদের আটক এবং ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, মার্কিন সেনারা ভেনেজুয়েলায় ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। আটকের পরপরই তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্প জানান, আটককৃতদের মার্কিন বিচারের মুখোমুখি করা হবে।

ভেনেজুয়েলার এই সাম্প্রতিক ও নজিরবিহীন ঘটনাবলী নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ যে-কোনও দেশের অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক বিরোধ নিরসনে কূটনৈতিক তৎপরতা এবং সংলাপের ওপর গুরুত্বারোপ করে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোর প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ বিশ্বাস করে, শান্তি ও আলোচনার মাধ্যমেই সব ধরনের বিরোধ সমাধান করা সম্ভব।

খুঁজুন