রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আন্তর্জাতিক ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬,৫০০ ছাড়িয়েছে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬,৫০০ ছাড়িয়েছে

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬,৫০৯ জনে দাঁড়িয়েছে। দেশটির অন্তর্বর্তী সরকার সোমবার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ২৪ জুন মাসে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলীয় লা গুয়াইরা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে অন্তত ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়ে।

এর আগে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬,৪৩৮ জন বলে জানানো হয়েছিল।

লা গুয়াইরায় এখনো ধ্বংসস্তূপের নিচে থাকা মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। ভূমিকম্পে ঘরবাড়ি হারানো হাজার হাজার মানুষ এখনো অস্থায়ী তাঁবু ও ক্যাম্পে বসবাস করছেন।

তবে ভূমিকম্পের পর কতজন এখনো নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে অন্তর্বর্তী সরকার কোনো তথ্য প্রকাশ করেনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৩৫টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। বছরের শেষ নাগাদ মোট ৪ হাজার ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

খুঁজুন