রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস ভেনিসে এলিগ্যান্ট ইভেন্টের বর্ণাঢ্য প্রদর্শনী

ভেনিসে এলিগ্যান্ট ইভেন্টের বর্ণাঢ্য প্রদর্শনী

ইতালির ভেনিসে এলিগ্যান্ট ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য প্রদর্শনী। স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কয়েকশ প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

এলিগ্যান্ট ইভেন্টের স্বত্বাধিকারী সুমাইয়া ও জোহরা জানান, তাদের প্রতিষ্ঠান সব ধরনের অনুষ্ঠানের ডেকোরেশনসহ পূর্ণাঙ্গ ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে থাকে। প্রদর্শনীতে প্রতিষ্ঠানটির বিভিন্ন ইভেন্টের নমুনা উপস্থাপন করা হয়।

আর আই সি একাডেমীর পরিচালক রিতু মিয়ার উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গান, নৃত্য এবং বাংলাদেশি পোশাকের ফ্যাশন শো দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিলো পিঠা মেলা। স্টলগুলোতে বাংলাদেশের প্রায় শতাধিক পদের পিঠা-পুলি প্রদর্শিত হয়।

উপস্থিত দর্শনার্থীরা জানান, এমন আয়োজন শুধু বিনোদনই দেয় না, নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খুঁজুন