রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস ভেনিসে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

ভেনিসে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

ইতালির ভেনিসে ‘ভেনিস বিএনপি পরিবার’ ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ভেনিসের মারগেরায় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আজিজ সেলিম এবং সঞ্চালনা করেন শমসের আকবির পলাশ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইমদাদুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দেন, রফিকুজ্জামান ঠাকুর, কামরুজ্জামান বাবু, ফারুক সাহেব, যুবরাজ দেওয়ান, হাবিব সিকদার, আব্দুল জলিল, আনোয়ার হোসেন, আহমেদ মিয়া, আইনুল হক, মিঠুন মাঝি, আকবর হোসেন, ফখরুল চৌধুরী, মিজানুর রহমান, আব্দুর রহমান সৈয়াল, ইউনুস মিয়া, প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, নেতৃত্বগুণ এবং দেশের স্বাধীনতা ও উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তারা গণহত্যাকারী নিষিদ্ধ আওয়ামী লীগের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের সমালোচনা করেন।

বক্তারা বলেন, তারেক রহমানের বাংলাদেশে স্বাধীন ভাবে মতপ্রকাশের সুযোগ রয়েছে, যা ফ্যাসিবাদী শাসনামলে ছিলো না। তবে সরকার ও সরকার প্রধানের সমালোচনা করতে গিয়ে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা এবং উস্কানিমূলক বক্তব্য পরিহার করা উচিত বলে তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইতালির কোনো শহরে বিএনপির কমিটি নেই। সুতরাং প্রবাসী জাতীয়তাবাদীরা ‘বিএনপি পরিবার’ নামে সাংগঠনিক কর্মসূচি আয়োজন করতে বাধ্য হচ্ছেন।

খুঁজুন