শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন • ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক • নোয়াখালীতে বিছানার নিচ থেকে পাইপগান ও পিলেট উদ্ধার, গ্রেপ্তার ১ • এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি • ‘শত্রু আছে বলেই বন্ধু বেশি’: সাংস্কৃতিক ব্যক্তিদের স্মৃতিতে খালিদী • প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায় • ভারতের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি • এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে • চকবাজারের গুদামের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে • ঢাকায় বসছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর
আন্তর্জাতিক ভিয়েতনামে কয়লা খনি ধসে নিহত ৫

ভিয়েতনামে কয়লা খনি ধসে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক::


ভিয়েতনামের হা লং উপসাগরের কাছে একটি কয়লা খনি ধসে ৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

‘ভিএনই এক্সপ্রেস নিউজ সাইট’ জানিয়েছে, ভিয়েতনামের রাষ্ট্রীয় খনি সংস্থা ভিনাকোমিনের ইউনিট হোন গাই কোল কোম্পানি পরিচালিত একটি খনিতে সোমবার এই দুর্ঘটনাটি ঘটে।


মঙ্গলবার ভোরে একটি উদ্ধারকারী দল ২৩ থেকে ৪৭ বছর বয়সী খনি শ্রমিকদের মৃতদেহগুলোকে বের করে আনে।

দুর্যোগ কর্তৃপক্ষের মতে, দুর্ঘটনার সময় উত্তর কোয়াং নিন প্রদেশের হা লং সিটিতে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

মুষলধারে বৃষ্টির কারণে ভূমিধস হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি প্লাবিত হয়েছে।


দেশের উত্তরাঞ্চলের অন্যান্য অংশেও কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধস হয়েছে।

হ্যানয়ের উপকণ্ঠে বেশ কয়েকটি সম্প্রদায় এক সপ্তাহ ধরে বন্যার পানিতে বসবাস করছে।


বিজ্ঞানীরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী চরম আবহাওয়ার ঘটনাগুলো আরও তীব্রতর হয়ে উঠছে।

খুঁজুন