সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ভোটার ছবি সংগ্রহে পরিষদে হামলা,আহত ৫, গ্রেফতার ১

ভোটার ছবি সংগ্রহে পরিষদে হামলা,আহত ৫, গ্রেফতার ১

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ইউনিয়নে ভোটার ছবি সংগ্রহের সময় পরিষদে হামলা গ্রামপুলিশসহ আহত ৫। মিঠু হাওলাদার(২৫) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে পরিষদে নতুন ভোটার সংগ্রহ ছবি তোলার সময় এ হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারিদের মারপিটে ৭ নং ওয়ার্ড গ্রামপুলিশ ইউনুছ আলী হাওলাদার (৫০)ও ৯নং ওয়ার্ড গ্রাম পুলিশ মো. লাভলু হাওলাদার নামের দুই গ্রামপুলিশ আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।  

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ বলেন, নতুন ভোটার ছবি তোলার সময় শৃংখলা ভঙ্গ করে বারইখালী ২ নং ওয়ার্ডের বাসিন্দা ইসাহাক হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার হট্টগোল সৃষ্টি করে হামলা চালায়। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। বিষয়টি তাৎক্ষনিক প্রশাসনিক কর্মকর্তাদেরকে অবহিত করা হয়েছে।  

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। মিঠু হাওলাদার নামের এক যুবকে গ্রেফতার করা হয়েছে। পরিষদ থেকে চেয়ারম্যান অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। 

খুঁজুন