সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৬ জনের মৃত্যু

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৬ জনের মৃত্যু

অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে ভূমধ্যসাগরে নৌকাডুবে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা জানায়, উত্তর আফ্রিকার তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলের কাছাকাছি নৌকাডুবির ঘটনা ঘটে। তাদের গন্তব্য ছিল অবৈধভাবে ইউরোপে প্রবেশ করা। রোববারের (৬ আগস্ট) এ দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নৌযানটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা গেছে। তারা সবাই সাব-সাহারা আফ্রিকার বাসিন্দা।

তিউনিসিয়ার স্ফ্যাক্সের আদালতের মুখপাত্র ফাওজি মাসমুদি জানান, নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার তৎপরতা চালছে। তবে কাউকে আর জীবিত পাওয়ার সম্ভাবনা নেই।

সাম্প্রতিক সময়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবে অনেক মানুষের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত দেশটি তার উপকূলে ডুবে যাওয়া অভিবাসীদের ৯০১টি মৃতদেহ উদ্ধার করেছে। তবুও তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালির দিকে যাওয়ার চেষ্টা অনেক বেড়েছে।

সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর বহু মানুষ দারিদ্য ও সংঘাতময় জীবন থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তাদের জন্য তিউনিসিয়ার উপকূলরেখা প্রধান এক্সিট পয়েন্ট হয়ে উঠেছে।

 

খুঁজুন