সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ভূমিকম্পে মৃত্যু ছাড়িয়েছে ৪১ হাজার

ভূমিকম্পে মৃত্যু ছাড়িয়েছে ৪১ হাজার

তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে তুরস্কে মারা গেছে প্রায় ৩৫ হাজার ৪'শ ১৮ জন । মঙ্গলবার দক্ষিণাঞ্চলের হাতায় প্রদেশে ভূমিকম্পের দুই'শ পাঁচ ঘন্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এনিয়ে এদিন সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে মোট জীবিত উদ্ধার হয়েছে অন্তত আট হাজার মানুষ। তুরস্কের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, এরইমধ্যে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের বাব আল সালাম সীমান্ত পর হয়ে দেশটিতে প্রবেশ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থার ত্রাণবাহী গাড়ি। এরপরও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য প্রায় ৪০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ। সেখানে অন্তত ৯০ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।  

খুঁজুন