রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি ভূতের পিঠে চড়ে চলছে নির্বাচন কমিশন

ভূতের পিঠে চড়ে চলছে নির্বাচন কমিশন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, নির্বাচন কমিশন ভূতের পিঠে চড়ে চলেছে। ভূতের পা যেমন পেছনে যায়, তেমনি নির্বাচন কমিশন পেছনে হাঁটছে। নির্বাচনে জামানতের টাকা বৃদ্ধি ও খরচের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে এই নির্বাচনকে বড় লোকের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে। এর জন্য আমরা গণ-অভ্যুত্থান করিনি।

পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে গতকাল বৃহস্পতিবার দলটির পঞ্চগড় জেলা কমিটির দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রিন্স।

৫৪ বছর যারা ক্ষমতায় ছিল তারা নীতিহীন রাজনীতি করেছে- মন্তব্য করে রুহিন হোসেন প্রিন্স বলেন, বাংলাদেশের শ্রমজীবী ও মেহনতি মানুষ মাঠে-ময়দানে কাজ করে যে অর্থনৈতিক সমৃদ্ধি এনেছে, তা বিগত ৫৪ বছর ধরে লুটপাট করে খেয়েছে দুর্বৃত্ত রাজনীতির হোতারা। যার কারণে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়া যায়নি। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা কর্তৃত্ববাদী ও পরিবারতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে। এর বিরুদ্ধে বার বার আমরা বুকের তাজা রক্ত দিয়ে বিজয় এনেছি। এবারের গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা ছিল গণতন্ত্র ও বৈষম্যহীনতা। কিন্তু আজ গণতন্ত্র হুমকিতে এবং মবের সন্ত্রাস জনজীবনকে দুঃসহ করে তুলেছে। প্রতিদিন মানুষ ঘুম থেকে উঠে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে। অনেক কমিশন গঠন হলো কিন্তু তারা বৈষম্য দূর করা নিয়ে কোনো আলোচনা করলেন না। তারা গরিব-মেহনতি মানুষের স্বার্থ নিয়ে ভাবে না, তাই আলোচনা করে না।

গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পঞ্চগড়বাসীকে কমিউনিস্ট পার্টির লাল পতাকাতলে আসার আহ্বান জানান প্রিন্স।

খুঁজুন