বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেস চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর হাম আক্রান্ত সন্দেহে আরও ৭ জনের মৃত্যু সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ
অর্থ ও বাণিজ্য ভুয়া নমুনা নোট ব্যবহার করে প্রতারণা

ভুয়া নমুনা নোট ব্যবহার করে প্রতারণা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য এবং বাজারে সরবরাহকৃত নমুনা নোট ব্যবহার করে প্রতারণা ও অবৈধ কার্যক্রম সম্পর্কে সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা জানানো হয়।

রবিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ও ছবি প্রচার করা হচ্ছে, যেখানে আসল নোটের ডিজাইন ও আকার অনুকরণ করে বড় আকারের ‘নমুনা নোট’ ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এসব নমুনা নোট দিয়ে অবৈধ মার্কেটিং কার্যক্রম পরিচালনা বা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাজারে বা জনসমাগমস্থলে আসল টাকার আদলে তৈরি কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের প্রচারণা বা কার্যক্রম জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং এটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর বিধান অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য।

বাংলাদেশ ব্যাংক জানায়, আসল নোটসদৃশ কাগজ তৈরি, ব্যবহার বা প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া, বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য যাচাই না করে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জনগণকে আসল নোট চেনা, নিরাপদ লেনদেন নিশ্চিত করা এবং নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানার জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়।



খুঁজুন