বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ • ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন • ইয়ামালের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় স্পেনের • আহত চীনা নাগরিক জেংলিং হংকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী • বিমান বাহিনী প্রধানের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের পুরস্কার প্রদান • দিনাজপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার • সিলেটে নদীভাঙন ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন শুরু • দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে ০.৫ শতাংশ • দখল-ভাঙচুরে বিব্রত সরকার, অভ্যন্তরীণ তদন্তে বিএনপি • ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ফিশারিজ ও লাইভস্টক শিক্ষার্থীদের প্রতিষ্ঠান
খেলাধুলা ইয়ামালের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় স্পেনের

ইয়ামালের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় স্পেনের

 লামিন ইয়ামালের জোড়া গোলে উয়েফা নেশনস ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। 

গতরাতে গ্রুপ-এ৩-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্পেন ৪-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্পেন ৩-২ গোলে হারিয়েছিল ইংল্যান্ডকে। 

এই জয়ে ২ ম্যাচ শেষে পূর্ণ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে স্পেন। সমান ম্যাচে ৩ করে পয়েন্ট আছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার। 

চলতি বছরের ফিফা বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে প্রথম খেলতে নামে স্পেন। ঘরের মাঠ সেভিয়ায় ম্যাচ শুরুর আগে দর্শকদের উদ্দেশ্যে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন স্পেন অধিনায়ক রদ্রি।

এরপর মাঠে নেমে দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যায় স্পেন। বাঁ দিকে মার্ক কুকুরেইয়ার কাছ থেকে বল নিয়ে ফার্মিন লোপেজকে পাস দেন অ্যালেক্স বায়েনা। কিন্তু লোপেজ বল না ধরে ছেড়ে দেন ইয়ামালের জন্য। বল পেয়ে দারুণ শটে গোল করেন ইয়ামাল।

প্রথম গোল হজম করে তা পরিশোধের জন্য মরিয়া হওয়া ক্রোয়েশিয়া ২৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায়। ইভান পেরেসিচের ক্রসে হেডে গোল করেন ডিয়ন ডেরেনা বেলেইয়ো। ক্রোয়েশিয়ার জার্সি গায়ে এটি তার প্রথম গোল।

১-১ সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। ৩১ মিনিটে আবারও লিড নেয় স্পেন। ডান দিক থেকে ইয়ামালের ক্রসে হেডে গোল করেন মার্ক পুবিল। স্পেনের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম গোল করলেন পুবিল। 

২-১ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে স্পেন। দ্বিতীয়ার্ধের মাঝমাঠের দখল নিয়ে ব্যবধান বাড়ায় তারা। 

৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল। পেদ্রির দুর্দান্ত পাস থেকে বক্সের ভেতর ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান তিনি। দেশের হয়ে এ নিয়ে ৩৫ ম্যাচে নিজের দশম গোল করলেন ইয়ামাল। 

৩-১ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করার পথে ছিল স্পেন। কিন্তু ৮৯ মিনিটে ক্রোয়েশিয়ার জালে চতুর্থবার বল পাঠান নিকো উইলিয়ামস। 

মিকেল মেরিনোর পাস থেকে বক্সে ঢুকে প্রতিপক্ষের গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান তিনি। ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। 

এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় থাকার রেকর্ড ৪০ ম্যাচে নিয়ে গেল স্পেন (৩১ জয় ও ৯ ড্র)। এর সবশেষ ৯টিতেই জিতেছে তারা।

আন্তর্জাতিক ফুটবলে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরও বড় করল স্পেন। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে সর্বশেষ হেরেছিল তারা।

আগামী শনিবার নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলবে স্পেন। একই দিন ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। 

খুঁজুন