রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন যে কারণে ফের সমালোচনার মুখে নোরা ফাতেহি

যে কারণে ফের সমালোচনার মুখে নোরা ফাতেহি

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি ৪ জুলাই বৃষ্টিভেজা দিনে মুম্বাইয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যামেরাবন্দী হয়েছেন। সেদিন হালকা গোলাপি শাড়িতে ঠিক যেন ঠিকরে বেরোচ্ছে নোরার গ্ল্যামারাস। তবে গাড়ি থেকে নেমে ইন্ডাস্ট্রির ভেতরে যাওয়ার সময় একটি ভিডিও এর জেরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনার মুখে পড়লেন এই নায়িকা।

সেদিনের ভিডিওতে দেখা গেছে, মুম্বাইয়ের ভারি বৃষ্টিতে নিজের আউটফিট সামলাতে গিয়ে নাকাল অভিনেত্রী। তার পুরো টিম এগিয়ে আসে নায়িকাকে গাড়ির দরজা থেকে ভ্যানিটিতে পৌঁছে দিতে। সেখানে দেখা যায়, বৃষ্টিতে তখন কাকভেজা নোরার শাড়ির নিচের অংশ ধরে রেখেছেন তার বডিগার্ড। এ দৃশ্য মোটেও পছন্দ হয়নি নেটিজেনদের। নোরা মহারানির মতো হেঁটে যাচ্ছেন, আর তার জন্য হয়রানির মধ্যে পড়ছেন বডিগার্ড! নোরার এমন আচরণে অসংখ্য বাজে মন্তব্য করছেন নেটিজেনরা।

খুঁজুন